Sunday, April 19, 2026

সাকিব–মাশরাফির ভবিষ্যৎ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল: ক্রীড়া প্রতিমন্ত্রী


ফাইল ছবিঃ ক্রীড়া প্রতিমন্ত্রী এনামুল হক সাকিব ও মাশরাফি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২০২৪ সালে সর্বশেষ খেলেছেন সাকিব আল হাসান। এরপর থেকে লাল-সবুজের জার্সিতে আর দেখা যায়নি এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কারণে তিনি দেশে ফেরেননি বলে জানা গেছে। একবার দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই পর্যন্ত গেলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।

অন্যদিকে, ২০২৪ সালের আগস্টের পর জনসম্মুখে নেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। দুই তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বুধবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মিরপুরে তিনি বলেন, সাকিব ও মাশরাফি দেশের কিংবদন্তি ক্রিকেটার এবং তাদের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা রয়েছে। তবে তাদের বিরুদ্ধে চলমান মামলার বিষয়টি সম্পূর্ণ আইনি ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের আওতাধীন। প্রতিমন্ত্রী পরামর্শ দেন, সংশ্লিষ্টরা যেন নিজেদের আইনজীবীর মাধ্যমে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেন।

তিনি আরও বলেন, যদি তারা আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে দেশে ফিরে খেলতে চান, তাহলে একজন ক্রীড়াবিদ হিসেবে তিনি তাদের স্বাগত জানাবেন। মামলার নিষ্পত্তি করে সব জটিলতা কাটিয়ে মাঠে ফিরলে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করবে বলেও ইঙ্গিত দেন তিনি।

প্রতিমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, দুই ক্রিকেটারের ভবিষ্যৎ পুরোপুরি আইনি প্রক্রিয়ার ফলাফলের ওপর নির্ভর করছে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL