Friday, May 22, 2026

নতুন কোচ টুখেলের ইংল্যান্ড দল ঘোষণা, অভিজ্ঞদের বাইরে রেখে তরুণদের ওপর ভরসা


ফাইল ছবিঃ ইংল্যান্ড ফুটবল দল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। নতুন কোচ থমাস টুখেল ঘোষিত স্কোয়াডে বেশ কয়েকটি চমক দেখা গেছে। অভিজ্ঞ ও তারকা কয়েকজন ফুটবলারকে বাইরে রেখে নতুন মুখ ও ফর্মে থাকা খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন তিনি।

বিশ্বকাপের দলে জায়গা হয়নি দীর্ঘদিনের নির্ভরযোগ্য ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরে–এর। এছাড়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফিল ফডেন এবং কোল পালমার–এর মতো পরিচিত তারকারাও।

তবে মিডফিল্ডে আস্থা রাখা হয়েছে তরুণ তারকা জুড বেলিংহ্যাম–এর ওপর। তার পাশাপাশি স্কোয়াডে রয়েছেন ডেকলান রাইস ও জর্ডান হেন্ডারসন।

দলের সবচেয়ে আলোচিত অন্তর্ভুক্তি স্ট্রাইকার ইভান টোনি। দীর্ঘ এক বছর জাতীয় দলের বাইরে থাকার পর আবারও সুযোগ পেয়েছেন তিনি। সৌদি প্রো লিগে আল-আহলি–এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স, বিশেষ করে ৩২ গোল করে টুখেলের নজর কাড়েন এই ফরোয়ার্ড।

আক্রমণভাগে আরও আছেন অধিনায়ক হ্যারি কেন, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা এবং মার্কাস রাশফোর্ড।

ডিফেন্সে সুযোগ পেয়েছেন রিস জেমস, জন স্টোন্স ও ড্যান বার্ন। গোলপোস্টের দায়িত্বে থাকবেন জর্ডান পিকফোর্ড।

নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া এই দল নিয়ে ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। টুখেলের কৌশল কতটা সফল হয়, এখন সেটিই দেখার অপেক্ষা

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন