Sunday, April 19, 2026

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করল ভারত


ছবিঃ ভারত টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম-এ নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে ভারত। তবে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল ওপেনার অভিষেক শর্মা-র জন্য ভিন্ন এক কারণে। টানা তৃতীয়বারের মতো শূন্য রানে আউট হয়ে হতাশ করেছেন তিনি।

তবু দলের জয়ে কোনো প্রভাব পড়েনি। অধিনায়ক সুর্যকুমার যাদব-এর নেতৃত্বে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৯৩ রান। জবাবে নেদারল্যান্ডস ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করতে সক্ষম হয়। ফলে ১৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। 

ভারতের বড় সংগ্রহ গড়ার পেছনে মূল ভূমিকা রাখেন শিবাম দুবে। ৩১ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া সূর্যকুমার ২৮ বলে ৩৪ এবং তিলক ভার্মা ২৭ বলে ৩১ রান যোগ করেন। শেষদিকে দ্রুত রান তুলে প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় ভারত।

নেদারল্যান্ডসের হয়ে বাস ডি লিডি ৩৩, লায়ন–ক্যাচেট ২৬ ও নোয়াহ কোরস ২৫ রান করলেও জয়ের জন্য যথেষ্ট হয়নি। নির্ধারিত ওভারে ১৭৬ রানেই থেমে যায় ডাচদের ইনিংস।

এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। এর আগে পাকিস্তানকে হারিয়েও পরের পর্বে ওঠা নিশ্চিত করেছিল তারা।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত – ২০ ওভারে ১৯৩/৬
নেদারল্যান্ডস – ২০ ওভারে ১৭৬/৭
ফল – ভারত ১৭ রানে জয়ী
ম্যাচসেরা – শিবাম দুবে

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL