Tuesday, April 21, 2026

সালাহর জোড়া গোলে বিশ্বকাপে নিশ্চিত হলো ফারাওদের আসন


ছবিঃ ইব্রাহিম আদেল মিসরের প্রথম গোলের পর মোহামেদ সালাহর সঙ্গে উদযাপন করছেন, জিবুতির বিপক্ষে ফিফা বিশ্বকাপ ২০২৬ আফ্রিকা কোয়ালিফায়ার ম্যাচে, কাসাব্লাঙ্কার লারবি জাউলি স্টেডিয়ামে (সংগৃহীত । আল জাজিরা । আবদেল মজিদ বিজিউয়াত/এএফপি)

স্টাফ রিপোর্টার | PNN: 

কাসাব্লাঙ্কায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে মিসর নিশ্চিত করেছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা। গ্রুপ এ-তে শীর্ষ স্থান অধিকার করার ফলে আফ্রিকার পক্ষ থেকে মরক্কো ও তিউনিশিয়ার পরে মিসর তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।

লিভারপুল তারকা মোহামেদ সালাহ দুই গোল করেন, আর ইব্রাহিম আদেল একটি গোল যোগ করেন ফারাওদের পক্ষে। সালাহ এই দৌড় দীর্ঘ কোয়ারিফাইং পর্যায়ে মোট নয়টি গোল করেছেন।

অন্যদিকে, ঘানা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে ৫-০ গোলে পরাজিত করে কেবল শেষ ম্যাচে এক পয়েন্ট পেলে বিশ্বকাপে যোগ্যতা নিশ্চিত করবে। কেপ ভার্দে লিবিয়ার সঙ্গে ৩-৩ ড্র করে গ্রুপে শীর্ষে থাকার সম্ভাবনা বাড়িয়েছে, যেখানে তারা সোমবার এসওয়াতিনিকে হারালে প্রথম স্থান নিশ্চিত করবে।

২০২৬ সালের বিশ্বকাপ আমেরিকা, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL