Tuesday, April 7, 2026

ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে তেহরানে রেড এলার্ট, আইআরজিসি জানালো: আঘাত হবে সীমার বাইরে পর্যন্ত


ছবিঃ ইরানের পতাকা (সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

তেহরানে ইরানি কর্তৃপক্ষ রেড এলার্ট জারি করেছে, কারণ দেশটির রাজধানীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ব্যাপক হামলার আশঙ্কা দেখা দিয়েছে।

হরমুজ প্রণালীর বিষয়টি কেন্দ্র করে উত্তেজনা ক্রমবর্ধমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। গ্রিনিচ মান সময় অনুযায়ী এই সময়সীমা বুধবার রাত ১২টায় শেষ হবে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শত্রুপক্ষের জন্য তারা হরমুজ প্রণালি খোলা রাখবে না।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি কোনো হামলা ঘটে, তবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে সেতু, বিদ্যুৎকেন্দ্র ও তেলপাম্পগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এ কারণে তেহরানের বিভিন্ন এলাকায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সাময়িক যুদ্ধবিরতির কোনো প্রস্তাব মেনে নেবে না। বরং ইরান মধ্যপ্রাচ্য জুড়ে একটি সমন্বিত ও স্থায়ী শান্তিচুক্তি স্থাপনের লক্ষ্য রাখছে। এই ঘোষণা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার মাত্রা আরও বৃদ্ধি করেছে।

বিশ্বজুড়ে কূটনীতিকরা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল ত্রিকোণীয় উত্তেজনার বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য ও বিশ্ব বাণিজ্য বিশেষ করে তেল সরবরাহের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন