Tuesday, August 11, 2026

যশোরে এনসিপির আংশিক জেলা কমিটি অনুমোদন


ছবিঃ বাম দিকে থেকে মো. নূরুজ্জামান, মনিরুজ্জামান আজাদ ও সালমা আক্তার আশা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। যশোর 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। আগামী ছয় মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের পর যশোর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মো. নূরুজ্জামানকে আহ্বায়ক এবং ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুল।

কমিটিতে মনিরুজ্জামান আজাদকে সদস্যসচিব এবং ইঞ্জিনিয়ার আরিফ জামানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন সাজিদ সারোয়ার ও বাদল উর রহমান।

এ ছাড়া সালমা আক্তার আশা ও আব্দুল মতিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসাইনকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, নতুন অনুমোদিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর যশোরে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে এনসিপির।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন