Tuesday, May 12, 2026

সুন্দরবনে অভিযান: মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক


ছবিঃ ডাকাতচক্র ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খুলনা 

সুন্দরবনে সক্রিয় ডাকাতচক্র ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, সুন্দরবন এলাকায় বনদস্যু ও জলদস্যুদের দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার গভীর রাতে শিবসা নদী সংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে আটক হন বাহিনীটির প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবন উপকূলীয় অঞ্চলে জেলে ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি এবং ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্র জানায়, অভিযানের সময় বনের ভেতরে তল্লাশি চালিয়ে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর তার দলে অন্তত ১৩ জন সক্রিয় সদস্য থাকার কথা স্বীকার করেছেন।

আটক জাহাঙ্গীরের বাড়ি নড়াইল জেলার নড়াগাতী এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি সুন্দরবনের বিভিন্ন নদী ও খালপথে ত্রাস সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, জব্দ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার জন্য 

ড্যাকোপ পুলিশ স্টেশন –এ হস্তান্তর করা হবে। পাশাপাশি তার বাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন