- ২১ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে তাদের সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় তিনি সুরা ফাতেহা পাঠ ও তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। শপথের আগে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে তার এই শ্রদ্ধা নিবেদন রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবেই তিনি এ কর্মসূচি পালন করেন।