Tuesday, May 5, 2026

রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত ম্যানইউর


ছবিঃ ম্যানচেস্টার ইউনাউইটেডের হয়ে জয়সূচক গোল করেন কবি মাইনো (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ওল্ড ট্র্যাফোর্ডে নাটকীয় এক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল-কে। শেষ মুহূর্তের গোলে নায়ক বনে যান তরুণ মিডফিল্ডার কবি মাইনো। এই জয়ে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ-এ খেলা নিশ্চিত করেছে ইউনাইটেড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ৬ মিনিটে ম্যাথুস কুনহা গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেঞ্জামিন সেস্কো। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানইউ।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ৪৭ মিনিটে ডমিনিক সোবোস্লাই একটি গোল শোধ করেন। এরপর ৫৬ মিনিটে কোডি গাকপো সমতায় ফেরান দলকে, ফলে ম্যাচে ফিরে আসে উত্তেজনা।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে জয়সূচক গোল করেন মাইনো। তার এই গোলেই উল্লাসে ফেটে পড়ে ওল্ড ট্র্যাফোর্ড।

এই জয়ের ফলে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ। অন্যদিকে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা লিভারপুলের সামনে এখনও শীর্ষ চার নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ রয়ে গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন