Thursday, October 8, 2026

নেত্রকোণার পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার


ছবিঃ পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নেত্রকোণা

নেত্রকোণার মদন পৌরসভার বৈশ্যপাড়া এলাকায় একটি পুকুর থেকে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে স্থানীয়রা পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে মদন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত মিজানুর রহমান মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোকন মিয়ার ছেলে।

মিজানুরের বাবা রোকন মিয়া জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও সফলতা আসেনি। পরে পুকুরে পড়ে তার মৃত্যুর খবর পান তারা।

তিনি বলেন, ছেলের মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন