Tuesday, May 5, 2026

ময়মনসিংহে বাড়ছে হাম আক্রান্ত শিশু, আরও এক শিশুর মৃত্যু


ছবিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ

ময়মনসিংহে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে হাসপাতালটিতে হামে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে ৭ মাস বয়সী এক শিশুকে হাম রোগের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। শিশুটি হাম ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। দীর্ঘ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৩ মে) রাতে তার মৃত্যু হয়।

এদিকে, প্রতিদিনই নতুন করে আক্রান্ত শিশু ভর্তি হওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চাপ বাড়ছে। গত একদিনে নতুন করে ২৩ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ জন শিশু। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৮২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাম রোগের উপসর্গ নিয়ে মোট ১,০৬৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬৩ জন।

চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো টিকা গ্রহণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চললে হাম প্রতিরোধ করা সম্ভব। তারা অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন