Friday, February 27, 2026

মাসের প্রথম ২৫ দিনেই রেমিট্যান্স ২.৭৯ বিলিয়ন ডলার


প্রতীকী ছবিঃ ডলার ও বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনেই দেশে ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। গড় হিসাবে প্রতিদিন দেশে প্রবেশ করেছে প্রায় ১১ কোটি ১৭ লাখ ডলার প্রবাসী আয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে উল্লেখযোগ্য হারে রেমিট্যান্স বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।

এদিকে জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ডিসেম্বর মাসে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার—যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেকর্ড। নভেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

এছাড়া অক্টোবর মাসে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসী আয় বৃদ্ধির ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। গত অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন