Wednesday, February 4, 2026

খুলনায় প্রতিবন্ধী ব্যবসায়ীকে হুইলচেয়ার দিলেন ছাত্রদল নেতারা


ছবিঃ ছাত্রদলের উদ্যোগে প্রতিবন্ধী ব্যবসায়ীকে হুইলচেয়ার প্রদান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খুলনা

খুলনা–৩ সংসদীয় আসনের আওতাধীন সরকারি বিএল কলেজ ক্যাম্পাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে এক শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। এই মানবিক সহায়তা কার্যক্রমটি সম্পন্ন হয়েছে সরকারি বিএল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারহান জামানের উদ্যোগে এবং খুলনা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তির সার্বিক সহযোগিতায়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মাহিম উল হক, দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন লিটন, মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য মাহিমুল হক, বিএল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক রিফাত আহমেদ, অর্থনীতি বিভাগ ছাত্রদলের আহ্বায়ক সিব্বির আহমেদ, ছাত্রদল নেতা মেহেদী হাসান, আরিয়ান রাতুল, আব্দুল্লাহ জিম এবং সাইফুদ্দিন বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রদল নেতারা জানিয়েছেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা সাহায্য পেতে পারে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন