Wednesday, February 25, 2026

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্থগিত চেয়ে রিটের শুনানি আজ


ফাইল ছবিঃ হাইকোর্টে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত বা বাতিল চেয়ে দায়ের করা রিট মামলার শুনানি আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ শিশির মনির। তিনি নিজের ফেসবুক পোস্টে জানান, সুপ্রিম কোর্টের বিজয়-১৪ নম্বর কোর্টে সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ইউনুছ আলী আকন্দ আবেদনকারী হয়ে হাইকোর্টে এ রিট দায়ের করেন। রিটে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে এর কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়। পাশাপাশি সংবিধানের সঙ্গে সনদটির সাংঘর্ষিকতা রয়েছে কি না এ বিষয়ে রুল জারির আর্জি তোলা হয়েছে। রুলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সনদের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার উদ্যোগ নেয়। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষরিত হয়। এটি বিভিন্ন খাতে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নে একটি ঐকমত্যভিত্তিক রাজনৈতিক দলিল হিসেবে উপস্থাপিত হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন