Saturday, October 10, 2026

জামালপুরে বাসের চাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু


ছবিঃ বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন শাশুড়ি ও পুত্রবধূ। শনিবার (১০ অক্টোবর) ভোরে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলাক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন নিলাক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহণের একটি বাস কুড়িগ্রামের রৌমারীর উদ্দেশে যাচ্ছিল। সকাল ৬টার দিকে বাসটি বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা ও ফরিদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। এ সময় বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং এর হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন