Friday, August 21, 2026

ইতালিতে জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে হত্যা


ছবিঃ ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখালেন ভাই (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ইতালির লেইজ শহরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হুমায়ুন ফকির পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তার ছোট ভাই নয়ন ফকিরের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। গুরুতর আহত অবস্থায় নয়ন ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে নয়নের নিথর দেহ দেখান এবং হত্যার কথা স্বীকার করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নিহত ও অভিযুক্ত দুই ভাইই মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের পশ্চিম সোনারং গ্রামের বাসিন্দা। তাদের পিতা মো. দেলোয়ার শেখ।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু জানান, ঘটনাটি দেশের বাইরে ঘটেছে। তবে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি সহায়তার বিষয়ে আলোচনা চলছে।

প্রবাসীদের মধ্যে এ ধরনের পারিবারিক বিরোধের ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে বলে স্থানীয়রা মনে করছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন