- ২২ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ Vijay সম্প্রতি ব্যক্তিগত জীবন ঘিরে চলা বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করেছেন। স্ত্রী Sangeeta Sornalingam তাঁর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করার পর থেকেই এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। একই সঙ্গে অভিনেত্রী Trisha Krishnan–এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে।
রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয় তাঁর ভক্তদের উদ্দেশে বলেন, চারদিকে যা রটছে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি জানান, এসব গুঞ্জনে কান না দিয়ে ভক্তদের নিজেদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করার পরামর্শ দেন।
বিজয় বলেন, “যা বলা হচ্ছে বা যা ঘটছে, তা নিয়ে আপনারা চিন্তা করবেন না। এসব নিয়ে ভাবলে আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে। আমি নিজেই এই পরিস্থিতি সামলে নেব।” তিনি আরও বলেন, তাঁর কারণে ভক্তরা উদ্বিগ্ন হচ্ছেন—এ বিষয়টি তাকে কষ্ট দেয়।
সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়কে একসঙ্গে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আরও জোরালো হয়ে ওঠে। অনেক নেটিজেন এ নিয়ে সমালোচনাও করেন।
এরই মধ্যে বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযোগে তিনি দাবি করেছেন, বিজয় দীর্ঘদিন ধরে এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি ২০২১ সালেই এ বিষয়ে জানতে পারেন। যদিও সে সময় বিজয় সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরে তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন সঙ্গীতা।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত অভিনেতা বিজয়কে আগামী ২০ এপ্রিল সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। ওই দিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
বিজয়ের ব্যক্তিগত জীবন ঘিরে এই বিতর্ক বর্তমানে দক্ষিণ ভারতের বিনোদন অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় ভক্তদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।