- ২৫ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দুই দিনব্যাপী ১৪তম কেন্দ্রীয় সম্মেলন শেষে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। একটি সদস্য পদ শূন্য রেখে ২৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সম্মেলনের সমাপনী অধিবেশনে নবনির্বাচিত নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতেমা রহমান ও মোহাব্বত হোসেন। সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিন্নাত আরা সুমু এবং সাকিবুল ইসলাম শাফিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আরমানুল হক ও আলামিন রহমান।
এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাসিম খান। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তুহিন ফরাজী। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন রাইদুল ইসলাম সাকিব, রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন পলাশ দে, সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সজীব হোসেন এবং স্কুলবিষয়ক সম্পাদক হয়েছেন নাদিম সিনা।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফাতেমা, সৃজয় সাহা, মৌমিতা নূর, আজাদ হোসেন, ইমামুল হক, দিদারুল ইসলাম, সাকিবুর রনি, সোহেল রানা, আরিফুল হক এবং মশিউর রহমান খাঁন রিচার্ড।
সম্মেলনে বক্তারা শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন নেতৃত্বের প্রতি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি সৈকত আরিফ এবং সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ফেডারেশন আগামী দিনে শিক্ষার্থী অধিকার, শিক্ষা সংস্কার এবং বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে বলে সম্মেলনে আশা প্রকাশ করা হয়।