Thursday, April 30, 2026

বাংলাদেশ-চীন বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আলোচনা


ছবিঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশ ও চীন এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে বিনিয়োগ বাড়ানো এবং পারস্পরিক লাভজনক খাতে যৌথ উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন