Tuesday, April 28, 2026

আবার কমলো সোনার দাম, রুপাতেও মিলল স্বস্তি


ছবিঃ সোনা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

সংস্থাটির মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রভাবেই এ সিদ্ধান্ত এসেছে বলে জানানো হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ২১৬ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ২০০ টাকা ২১৩ এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের মাঝামাঝি ও শেষ দিকে কয়েক দফা সোনার দাম কমানো হয়েছিল। সর্বশেষ ২৩ এপ্রিল দাম কমানোর পর পাঁচ দিনের ব্যবধানে আবারও এই হ্রাস এলো।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামেও কিছুটা কমতি এসেছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় চাহিদা-যোগানের প্রভাবেই এ ধরনের মূল্য সমন্বয় হচ্ছে। এতে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন