Tuesday, March 10, 2026

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা


ছবিঃ তেল মজুদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ভাঙ্গা পৌরসভার সামনে এবং আতাদী ফ্লাইওভারের নিচে অবস্থিত দুটি দোকানের গুদাম থেকে মোট ৩১ ব্যারেল জ্বালানি তেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সদরুল আলম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবুল বাসার ট্রেডার্স ও বেলায়েত হোসেন ট্রেডার্সের গুদামে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের প্রমাণ মেলে।

আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ম্যাজিস্ট্রেট সদরুল আলম আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি রোধ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১০ মার্চ, ২০২৬
Illegal Fuel Stockpiling in Bhanga, Faridpur:...