Friday, June 12, 2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনে ব্যাপক সাড়া, প্রথম দিনেই ৮ হাজারের বেশি আবেদন


প্রতীকী ছবিঃ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে শুরুতেই ব্যাপক সাড়া মিলেছে। আবেদন প্রক্রিয়া শুরুর একদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ৮ হাজার ৬০১টি আবেদন জমা পড়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত আবেদনকারীর সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে যায়, যা শিক্ষার্থীদের আগ্রহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবার প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। আবেদন গ্রহণ চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের অধীন বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ৫ জুলাই থেকে ডাউনলোড করা যাবে।

ভর্তি কার্যক্রমের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষা শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারছেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ভর্তি-সংক্রান্ত যোগ্যতা, ইউনিটভিত্তিক আসন সংখ্যা এবং অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা আশা করছেন, আবেদন শেষ হওয়ার আগেই আবেদনকারীর সংখ্যা আরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং রাজধানীর সরকারি কলেজগুলো নিয়ে গঠিত এই নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন