- ১০ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী (৩য় ও ৪র্থ শ্রেণি) নিয়োগের লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়ন করেছে University of Dhaka।
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে গত বছরের ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী—
৫ম গ্রেড ও তদূর্ধ্ব পদে সরাসরি নিয়োগ: লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে কি না, তা সিলেকশন বোর্ড নির্ধারণ করবে।
ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য না হলে লিখিত ৭৫% এবং মৌখিক ২৫% নম্বরের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে।
কমিটির মতে, টেকনিক্যাল পদের ক্ষেত্রে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া সমীচীন।
এই গ্রেডে সরাসরি নিয়োগে—
লিখিত পরীক্ষা: ৪০%
ব্যবহারিক পরীক্ষা: ৩০%
মৌখিক পরীক্ষা: ৩০%
তবে কোনো পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা প্রয়োজন না হলে লিখিত ৭০% ও মৌখিক ৩০% নম্বরের ভিত্তিতে পরীক্ষা নেওয়া যেতে পারে।
এই গ্রেডে টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল উভয় পদের জন্য—
লিখিত: ৪০%
ব্যবহারিক: ৩০%
মৌখিক: ৩০%
এই গ্রেডে সরাসরি নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক থাকবে। লিখিত পরীক্ষার নম্বর সর্বোচ্চ ৩০% নির্ধারণ করা যেতে পারে। প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার বিষয়ে সিলেকশন বোর্ড সিদ্ধান্ত নেবে।
লিখিত পরীক্ষায় কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী পদের সংখ্যার পাঁচগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হতে পারে।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের আবেদন যথাযথ কর্তৃপক্ষ বা অফিস প্রধানের মাধ্যমে জমা দিতে হবে। অন্যথায় তাদের আবেদন গ্রহণ করা হবে না।
প্রশাসনের মতে, নতুন নীতিমালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও মেধাভিত্তিক করা সম্ভব হবে।