Sunday, April 19, 2026

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে নেইমার বাদ: রোনালদিনিওর আশ্বাস, শিগগিরই ফেরবেন সুপারস্টার


ফাইল ছবিঃ নেইমার (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

চলতি আন্তর্জাতিক উইন্ডোয় ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে নেইমারকে না রাখায় শুরু হয়েছে বড় বিতর্ক। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত দলে নেইমারের নাম না থাকায় ভক্তদের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে।

এই প্রসঙ্গে কিংবদন্তি ফুটবলার রোনালদিনিও মন্তব্য করেছেন, “এটা তো নেই। এখানে আর পেছনে ফেরার উপায় নেই… খুব শিগগিরই সে ফিরে আসবে এবং আবারও আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে।” তবে তিনি এটাও যোগ করেছেন যে নেইমারের ফিরতি পথ ধীরে ধীরে সম্পন্ন হবে। রোনালদিনিওর ভাষায়, “আমি মনে করি এটা একটা প্রক্রিয়া।”

দল থেকে বাদ পড়ার পর অনেকে ধারণা করেছিলেন নেইমারের হয়তো চোট রয়েছে। কিন্তু নেইমার নিজেই জানিয়েছেন, এটি কোচের “টেকনিক্যাল সিদ্ধান্ত।” আনচেলত্তিও একই কথা স্বীকার করেছেন। তিনি বলেন, “সে ঠিক বলেছে। এটি টেকনিক্যাল সিদ্ধান্ত। এর পেছনে অনেক কারণ আছে… কেউ নেইমারের টেকনিক্যাল মান নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। আমরা দেখছি তার শারীরিক অবস্থা কেমন। শুধু তার নয়, সবার ক্ষেত্রেই তা প্রযোজ্য।”

একই সংবাদ সম্মেলনে রোনালদিনিও ব্রাজিল কোচ আনচেলত্তিকে নিয়েও প্রশংসা করেছেন। তিনি বলেন, “আনচেলত্তি এখনই কাজ শুরু করেছেন। আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি। বলতে হবে, তিনি একজন সফল মানুষ এবং তার অভিজ্ঞতা অনেক। আমি চাই তিনি সেরা কাজ করুন এবং দেশকে আবার শীর্ষে ফিরিয়ে আনুন।”

২০০৫ সালের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদিনিও ২০০৮ সালে মিলানে খেলেছিলেন, যখন আনচেলত্তি ছিলেন তার অষ্টম ও শেষ মৌসুমে। ওই মৌসুমে রোনালদিনিও ৩৬ ম্যাচ খেলেছিলেন এবং ১০ গোল করেছিলেন, তবে শিরোপা জেতা সম্ভব হয়নি।

এবারের সেপ্টেম্বরের দলে শুধু নেইমার নয়, ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগোকেও রাখা হয়নি। কারণ ক্লাব বিশ্বকাপে খেলার কারণে তারা খানিকটা ক্লান্ত। আনচেলত্তি এই সময় নতুন তরুণদের দেখার সুযোগ নিয়েছেন।

চিলির বিপক্ষে ব্রাজিলের আক্রমণে খেলেছেন রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেলি, এস্তেভাও এবং জোয়াও পেদ্রো। পরে বদলি হিসেবে মাঠে নেমেছেন কাইও জর্জ, লুইজ এনরিক এবং রিচার্লিসন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL