Sunday, April 19, 2026

২০২৬ বিশ্বকাপের আগে রোনালদোর দুই স্বপ্ন: ট্রফি ও বিয়ে


ছবিঃ ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। । (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের দুইটি বড় স্বপ্নকে একসঙ্গে পূরণের প্রস্তুতি নিচ্ছেন। ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে রোনালদোর লক্ষ্য শেষবারের মতো বিশ্বকাপ ট্রফি জেতা এবং দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো জানান, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত তিনি বহুদিন ধরেই ভাবছিলেন। পরিবার ও সন্তানদের উপস্থিতিতে ঘটে যাওয়া আবেগঘন মুহূর্তে তিনি চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত নেন। বিশেষ করে সন্তানদের সরাসরি প্রশ্ন—‘বাবা, তুমি কবে মা’কে আংটি দেবে?’—রোনালদোর হৃদয় স্পর্শ করে।

আগস্ট ২০২৫ সালে জর্জিনা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে হাতে ৩৫ ক্যারেটের হীরার আংটি দেখা যায়, যার মূল্য প্রায় ৫০ লাখ ডলার। ক্যাপশনে তিনি লিখেছেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, পরের জীবনেও।”

রোনালদোর পরিকল্পনা অনুযায়ী, তাদের বিয়ের দিনটি হবে একেবারে বিশেষ। তিনি চান, বিশ্বকাপের শেষের পর, ট্রফি হাতে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করুক। অর্থাৎ মাঠের রোমাঞ্চকর যুদ্ধে জয়ের সাথে সাথে ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এটি রোনালদোর দুই দশকের ফুটবল যাত্রার এক রোমাঞ্চকর সমাপ্তি হবে—একদিকে মাঠে সম্ভাব্য শেষ বিশ্বকাপের লড়াই, অন্যদিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধনের সূচনা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL